সিলেটবৃহস্পতিবার , ১২ জুন ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১১৮০

admin
জুন ১২, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক:
সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৮৪৮ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৩৩২ জন রয়েছে।

বুধবার (১১ জুন) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ১৮০ জন আসামিকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে দা, রামদা, চাকু, ছোরা এবং কাটিং প্লাস জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ইনামুল হক সাগর।