সিলেটশুক্রবার , ১৩ জুন ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে লু ট পা ট, ৫ জনকে ছয় মাসের কা রা দ ণ্ড

admin
জুন ১৩, ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে পাথর লুটপাটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৫ জনকে ছয় মাসের জেল ও ৩৮টি নৌকা ধ্বংস করা হয়।

শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে। এসময় সাদাপাথর থেকে নৌকা দিয়ে পাথর লুটপাটে জড়িত থাকায় কোম্পানীগঞ্জ উপজেলার ডাকাতি বাড়ি গ্রামের সুয়েজ মিয়া, আব্দুস সালাম, বিলাজুরের ছালেক মিয়া, জুয়েল ও উত্তর রাজনগরের হাফিজুরকে ৬ মাস করে জেল দেওয়া হয়। তাছাড়া পাথর পরিবহনে ব্যবহৃত ১৮টি ইঞ্জিন চালিত নৌকা ও ২০টি বারকি নৌকা ধ্বংস করা হয়েছে।

 

কোম্পানীগঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তা আজিজুননাহারের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।