সিলেটরবিবার , ১৫ জুন ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে যানবাহনে হঠাৎ র‌্যাবের তল্লাশি : ধরা পড়লেন এক নারী

admin
জুন ১৫, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা। গ্রেফতারকৃত ওই নারীর নাম হুছনা বেগম ওরফে রাজিয়া (৫৭)। তিনি সিলেট সদর উপজেলার চাতল (টুকের বাজার) এলাকার মৃত আব্দুল বারীর স্ত্রী।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরে বিয়ানীবাজার থানার চারখাই বাজার এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় র‌্যাব বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।

একপর্যায়ে জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার জন্য থামানো হয় এবং বাসে যাত্রী বেশে ড্রাইভারের পাশে বনেটের সিটে বসা এক মহিলাকে সন্দেহ হলে নারী র‌্যাব সদস্য কর্তৃক তার দেহ তল্লাশি চালানো হয়।

এসময় তার কোমরে বাধা বিশেষভাবে সেলাই করা পুরাতন খয়েরী রংয়ের ওড়নার ভিতর ৪৬ টি প্যাকেট থেকে ৯ হাজার ১শ ১৮ পিস ইয়াবা জব্দ করা হয়।