সিলেটসোমবার , ১৬ জুন ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

শান্তিগঞ্জে সাজা প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

admin
জুন ১৬, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

শান্তিগঞ্জ প্রতিনিধি:
শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে জিআর মামলার ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিলন মিয়া (২২) কে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৫ জুন) বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়৷ গ্রেফতারকৃত মিলন উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুডুমপুর গ্রামের সামছুল হকের পুত্র৷
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন৷