হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে সুমাইয়া আক্তার (১০) নামে ৪র্থ শ্রেণির ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে চাচা। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের বাসিন্দা বেনু মিয়ার সাথে তার ভাই রেনু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে তাদের মাঝে প্রায়ই ঝগড়াঝাটি হত।
সকালে আবারও দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হলে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেনু মিয়ার কন্যা সুমাইয়াকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে রেনু মিয়া।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com