সিলেটমঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

আরব আমিরাতের আকাশসীমা বন্ধ

admin
জুন ২৪, ২০২৫ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক:
কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এই হামলার পর সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (২৩ জুন) রাতে এই হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

ফ্লাইটরাডার মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছে, ফ্লাইট পাথ এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল অডিওর ওপর ভিত্তি করে আমিরাতের আকাশসীমা বন্ধ করা হয়েছে।

এরআগে কাতারের রাজধানী দোহার কাছের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। সেখানে মার্কিন সেনাদের অবস্থান রয়েছে।

এদিকে ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান কাতারের ঘাঁটি লক্ষ্য করে ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।