সিলেটবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

হাঁটুর সার্জারির সময় আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু

admin
জুন ২৬, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বর্তমানে ফুটবলারদের আতঙ্ক ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি (এসিএল)। আর এই ইনজুরিতেই ভুগছিলেন ১৮ বছর বয়সী আর্জেন্টিনার ফুটবলার কামিলো নুইনের। এই ইনজুরি থেকে মুক্তি পেতে হাঁটুর সার্জারি করানোর সিদ্ধান্ত নেন তিনি। সার্জারি করার সময় মারা গেছেন তরুণ এই ফুটবলার।

আর্জেন্টিনার দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় খেলতেন নুইন। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সান তেলমো ক্লাবের মিডফিল্ডার কামিলো নুইন আর্জেন্টিনার প্রসিদ্ধ ক্লাব বোকা জুনিয়র্সের যুব একাডেমিতে বেড়ে উঠেছেন। সেখান থেকে ২০২২ সালে যোগ দেন সান তেলমো মূল দলে। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে হাঁটুর সার্জারি করার সময় মৃত্যু হয়েছে এই তরুণের।

কামিলো নুইনের মৃত্যুতে শোক জানিয়েছে সান তেলমো ক্লাব কর্তৃপক্ষ, ‘কামিলো আর্নেস্তো নুইনের মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি। যুব ও রিজার্ভ ডিভিশনের এই ফুটবলারের আজ সার্জারি চলছিল। তার শোক পালনে এদিন ক্লাবের কার্যক্রম বন্ধ থাকবে। আমরা তার পরিবার, বন্ধু-বান্ধব ও সতীর্থদের কঠিন এই সময়ে পাশে আছি এবং তাদের যেকোনো প্রয়োজন মেটাতে প্রস্তুত।’

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছেন, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া এবং নির্বাহী কমিটি কামিলো নুইনের মৃত্যুতে শোক জানাচ্ছে। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা।’