হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাসী গ্রামের এক টমটম চালককে হত্যা করে টমটম ছিনতাই করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (৮ জুলাই) সকালে লামাতাসী ইউনিয়নের ভাতকাটিয়া এলাকা থেকে কাসেম মিয়ার মরদেহ উদ্ধার করে বাহুবল মডেল থানা পুলিশ।
নিহত ব্যক্তি বাহুবল উপজেলার লামাতাসী গ্রামের আব্দুল আলীর ছেলে কাসেম মিয়া।
জানা যায়, গত সোমবার সকালে জীবিকার তাগিদে টমটম নিয়ে বের হয় কাসেম মিয়া। এর পর আর বাড়ী ফিরেনি। বুধবার সকালে ভাতকাটিয়া এলাকার জমির পাশে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। এসময় পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানাান, ‘একজন চালককে হত্যা করে টমটম ছিনতাই করে নেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে খুনিদের চিহ্নিত ও গ্রেফতার করতে পুলিশ মাঠে কাজ করছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুইজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com