সিলেটসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

এবার জৈন্তাপুর থেকেও উদ্ধার লু টে র সাদাপাথর

admin
আগস্ট ১৮, ২০২৫ ১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

চলছে সাঁড়াশি অভিযান। প্রতিদিনই উদ্ধার হচ্ছে কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে লুট হওয়া পাথর। কখনো মাটির নিচ থেকে, কখনোবা বালুর নিচ থেকে। কখনো নদী থেকে কখনো ক্রাশার মেশিনের আশাপাশ থেকে। তারই ধারবাহিকতায় এবার জৈন্তাপুর উপজেলার বাঘেরখাল থেকে উদ্ধার করা হয়েছে সাড়ে ৫ হাজার ঘনফুট সাদাপাথর।

শনিবার (১৬ আগস্ট) বিকেল ৪টা থেকে শুরু হওয়া অভিযানে পাথরগুলো উদ্ধার করা হয়।

 

উদ্ধার কাজে অংশ নেয় সেনাবাহিনী ও জৈন্তাপুর থানাপুলিশ। তাদের নেতৃত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী।

তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, পাথর গুলো ভোলাগঞ্জ সাদা পাথর থেকে লুট হয়ে ধোপাগুল এলাকায় কোন এক ক্রাশার মিলে মজুদ করে রাখা ছিলো। পরবর্তীতে সম্প্রতি সময়ে লুট হওয়া পাথর উদ্ধার অভিযান থেকে রক্ষা পেতে দু-তিনদিন আগে জৈন্তাপুর বাগেরখাল এলাকায় এনে রাখা হয়েছে।

 

 

তিনি বলেন পাথর মজুদের খবর পেয়ে তাৎক্ষণিক সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে পাথরগুলো জব্দ করা হয়েছে। বর্তমানে জব্দকৃত এই ৫০০০ ঘনফুট পাথর ভোলাগঞ্জে পুনরায় নদী ফেলার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি নিশ্চিত করেছেন।

এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

 

সম্প্রতি সাদাপাথর থেকে লুট হওয়া পাথরের মধ্যে শনিবার সন্ধ্যা পর্যন্ত ৪ লক্ষাধিক ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ভাঙা হয়নি, এমন পাথর সাদাপাথর পর্যটনকেন্দ্রে উচ্চ আদালতের নির্দেশ মতো প্রতিস্থাপন করা হচ্ছে।