সিলেটবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

এবার সিলেটের উৎমাছড়া থেকে জ ব্দ ২ লাখ ঘনফুট পাথর

admin
আগস্ট ২০, ২০২৫ ১২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

এবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ করেছ বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।

 

 

 

মঙ্গলবার (১৯ আগস্ট) অভিযান চালিয়ে আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থান থেকে এসব পাথর জব্দ করা হয়।

 

পাথরগুলো অবৈধভাবে উত্তোলন করে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।

 

 

তবে সীমান্তবর্তী এলাকায় বিজিবির কঠোর নজরদারি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় অসাধু চক্রের অন্তর্দ্বন্দ্বের কারণে তারা মজুদকৃত পাথর দেশের বিভিন্ন স্থানে পাচার করতে ব্যর্থ হয় বলে দাবি করেছে বিজিবি।

 

 

তারা জানায়, ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির একটি টহলদল আদর্শগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,  এ এলাকায় প্রায় ২ লাখ ঘনফুট পাথর মজুদ রয়েছে।

 

 

তবে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার মাধ্যমে উদ্ধারকৃত পাথরের সঠিক পরিমাপ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজিবির প্রেসনোটে জানানো হয়েছে।