সিলেটসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটের ৩ উপজেলায় বিজিবির অভিযানে ৩৭ লাখ টাকার পশু ও পণ্য জব্দ

admin
আগস্ট ২৫, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর, জকিগঞ্জ ও কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩৭ লাখ টাকার পশু ও পণ্য জব্দ করেছে বিজিবি। রবি ও সোমবার বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এ অভিযান চালায়।

সোমবার সকাল ৮টার দিকে কানাইঘাটের সিংগারখঅল এলাকায় অভিযান চালিয়ে ১৮০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করে বিজিবি। জব্দকৃত সিগারেটের মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জৈন্তাপুর উপজেলার জমদুয়ার এলাকায় অভিযান চালিয়ে ১টি পিকআপ ও ১০টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত পশু ও পিকআপের মূল্য প্রায় ২৭ লাখ টাকা।

রবিবার বেলা দেড়টার দিকে জকিগঞ্জ উপজেলার কামালগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৯৯০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা আটক করা হয়। জব্দকৃত মাদকের মূল্য ২ লাখ ৯৭ হাজার ৫২৫ টাকা।
বিজিবি জানিয়েছে জব্দকৃত পশু, পণ্য ও গাড়ির মূল্য ৩৭ লাখ ১৭ হাজার ৫২৫ টাকা।