সিলেটমঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

মেসির পরামর্শে বদলে যাওয়া দেম্বেলে এখন ব্যালন ডি’অরের দৌড়ে

admin
আগস্ট ২৬, ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক:
একটা লকার বদলে দিতে পারে জীবন? উসমান দেম্বেলের গল্প শুনলে মনে হবে- হ্যাঁ, একটা লকারই তাকে পৌঁছে দিয়েছে স্বপ্নের কাছাকাছি।
২০১৭ সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন এই ফরাসি উইঙ্গার। তখনই তার লকার বরাদ্দ হয় লিওনেল মেসির পাশেই। সেখান থেকেই শুরু এক অনন্য সম্পর্কের, যা এখন দেম্বেলের ক্যারিয়ারের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

চার মৌসুম মেসির পাশে খেলেছেন দেম্বেলে। মাঠে, ড্রেসিংরুমে, অনুশীলনে – সব জায়গায় মেসি ছিলেন তার পথপ্রদর্শক।

‘ফোরফোরটু’- কে দেওয়া এক সাক্ষাৎকারে দেম্বেলে বলেন, ‘প্রথম দিন থেকেই আমার সঙ্গে মেসির সম্পর্কটা খুব ভালো ছিল। আমার লকার ছিল ওর একদম পাশে। অনেক পরামর্শ দিত আমাকে। যেন আগেই বুঝে যেত আমি কী চাই। বলেছিল, স্বপ্ন পূরণ করতে চাইলে সিরিয়াস হতে হবে। এরপর থেকে ওর খেলা দেখতাম, শেখার চেষ্টা করতাম।’

মেসির খেলার ধরন, বল ছাড়া নিজেকে অদৃশ্য করে রাখার কৌশল, মাঠে অবস্থান নেওয়ার নিখুঁততা – সবই ছিল দেম্বেলের শেখার বিষয়।

দেম্বেলের চোখে মেসি যেন এক বিস্ময়। দেম্বেলে আরও বলেন, ‘মাঝেমধ্যে চার-পাঁচ মিনিট যেন মাঠে তাকে দেখাই যায় না, তারপর হঠাৎ বল পেলে সবকিছু ঠিক কীভাবে করতে হবে, তা যেন ওর মস্তিষ্কে আগে থেকেই লেখা থাকে। মেসি ফুটবল ভীষণ ভালোভাবে বোঝে, নিজের অবস্থান ঠিক করে নেয় নিখুঁতভাবে। আর বল পায়ে থাকলে সে কী করতে পারে, সেটা তো আমরা সবাই জানি।’

মেসির সঙ্গে ৯৫ ম্যাচ খেলেছেন দেম্বেলে। ২০২১ সালে মেসি পিএসজিতে চলে গেলেও, স্মৃতিগুলো রয়ে গেছে তার মনে। এমনকি দুই বছরের মেয়েকেও এখন থেকেই মেসির সঙ্গে খেলার গল্প বলেন তিনি, হাসিমুখে জানান, ‘আমি তো এখনই তাকে বলি!’

এখন দেম্বেলে নিজেই পিএসজির তারকা। সর্বশেষ মৌসুমে করেছেন ৩৫ গোল, জিতিয়েছেন দলকে ঘরোয়া ট্রেবল ও চ্যাম্পিয়নস লিগ। ব্যালন ডি’অরের দৌড়ে তিনি এখন অন্যতম ফেভারিট।

২২ সেপ্টেম্বর, ২০২৫ – সেই দিনেই জানা যাবে, মেসির দেওয়া পরামর্শ সত্যিই কি দেম্বেলেকে তার স্বপ্নের শিরোপা এনে দিতে পারে কি না।