স্টাফ রিপোর্টার:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এক গৃহবুধ খুন হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) সকালে গোলাপগঞ্জ উপজেলায় ঢাকা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত ওই মহিলা সাহিদা বেগম (২৩)। তিনি রেজাউল করিমের স্ত্রী।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, স্বামী রেজাউল করিমের সাথে স্ত্রী সাহিদা বেগনের দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলে আসছিলো।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রেজাউলকে গ্রেফতার করেছে।
গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, হত্যাকান্ডের কারন অনুসন্ধানে তদন্ত চলছে। পাশাপাশি বিষয়টি নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com