স্টাফ রিপোর্টার:
সিলেটে নিয়ম মেনে হচ্ছে না বৃষ্টিপাত। স্বাভাবিক থাকছে না দিন ও রাতের তাপমাত্রা। কখনো টানা বৃষ্টি আবার কখনো তীব্র তাপপ্রবাহ। আবার কখনো সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত প্রকৃতিতে দেখা মেলে বহু রূপের। ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে জানান দেয়, এখন যেন গ্রীষ্মকাল। দিনের দাবদাহ শেষে বিকেলে আবার শরতের আকাশ। পরিষ্কার আকাশে তুলার মতো মেঘ উড়তে দেখা যায়।
আবার কখনো ঘন কালো মেঘে ঢাকা পড়ে আকাশ। কিন্তু নামে না অঝোরে বৃষ্টি। গাছে কদম ফুল ফুটছে ঠিকই, বৃষ্টির সঙ্গ না পাওয়ায় মেলছে না পাঁপড়ি। গত কয়েক বছর ধরেই সিলেটের প্রকৃতিতে এরকম খেয়ালিপনা চলছে।
জলবায়ু বিশেষজ্ঞ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক (বিভাগীয় প্রধান) ড. মো. আনেয়ারুল ইসলাম বলেন, ‘জলবায়ুর অতি পরিবর্তনের কারণে প্রকৃতিতে বৃষ্টিপাত এবং দিন-রাতের তাপমাত্রার ব্যাপক পরিবর্তন ঘটছে। মানুষের অতিমাত্রার অর্থনৈতিক কর্মকাণ্ড আর ভূমি ব্যবহারে ব্যাপক পরিবর্তনের কারণে প্রকৃতি এমন বিরূপ আচরণ করছে। মানুষের এমন কর্মকাণ্ড চলতে থাকলে আগামীতে আরও বেশি প্রভাব পড়বে সিলেটের প্রকৃতিতে।’
ঋতু পরিক্রমায় বাংলা বর্ষপুঞ্জির আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষাকাল। এসময় বছরের অন্যান্য মাসের তুলনায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার কথা। আর দিনের তাপমাত্রাও থাকার কথা তুলনামূলক কম। কিন্তু সিলেটের প্রকৃতিতে তার উল্টোটা ঘটছে।
‘জলবায়ুর অতি পরিবর্তনের কারণে প্রকৃতিতে বৃষ্টিপাত এবং দিন-রাতের তাপমাত্রার ব্যাপক পরিবর্তন ঘটছে। মানুষের অতিমাত্রার অর্থনৈতিক কর্মকাণ্ড আর ভূমি ব্যবহারে ব্যাপক পরিবর্তনের কারণে প্রকৃতি এমন বিরূপ আচরণ করছে। মানুষের এমন কর্মকাণ্ড চলতে থাকলে আগামীতে আরও বেশি প্রভাব পড়বে সিলেটের প্রকৃতিতে।’
আষাঢ়ের প্রথম ১৫ দিনে অর্থাৎ জুন মাসের ১৫ দিনে সিলেটে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৩১৩ দশমিক ২ মিলিমিটার। আর পুরো মাসে ৩১৬ মিলিমিটার। সে হিসেবে ১৫ দিন বৃষ্টি হয়েছে। বাকি ১৫ দিন নেই বললেই চলে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটে শুধু জুন মাসেই বৃষ্টিপাতের পরিমাণের বিচ্যুতি ঘটেছে ৪৯ শতাংশ। অর্থাৎ প্রত্যাশার চেয়ে ৪৯ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে।
অন্যদিকে, উত্তাপ ছড়াচ্ছে দিনের তাপমাত্রাও। সর্বোচ্চ তাপমাত্রা এপ্রিল-মে মাসে থাকার কথা থাকলেও জুলাই মাসে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। বিগত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০২২ সালের জুলাই মাসে, ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে, ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
“উঁচু উঁচু দালানের কারণে আমাদের শহরগুলো ‘হিট আইল্যান্ড’ (তাপমাত্রা-প্রবণ অঞ্চল) হয়ে গেছে। তাপমাত্রা বসার জায়গা নেই। উঁচু উঁচু দালান ও এসিগুলোর আউটলেট বাইরে থাকায় সবসময় তাপমাত্রা গরম থাকছে।”
জলবায়ু বিশেষজ্ঞ ড. মো. আনেয়ারুল ইসলাম বলেন, “উঁচু উঁচু দালানের কারণে আমাদের শহরগুলো ‘হিট আইল্যান্ড’ (তাপমাত্রা-প্রবণ অঞ্চল) হয়ে গেছে। তাপমাত্রা বসার জায়গা নেই। উঁচু উঁচু দালান ও এসিগুলোর আউটলেট বাইরে থাকায় সবসময় তাপমাত্রা গরম থাকছে।”
"আগাম-অতিবৃষ্টিতে রেকর্ড
আবহাওয়া অফিসের তথ্যমতে, মার্চ, এপ্রিল ও মে—এই তিন মাসকে বৃষ্টিপাতের ‘প্রাক্-মৌসুম’ বলা হয়। আর জুন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাস বৃষ্টিপাতের মৌসুম। অক্টোবর ও নভেম্বরকে বৃষ্টিপাতের শেষের মৌসুম বলা হয়।
তথ্য অনুযায়ী, মার্চ মাসে ১৫৫.৩ মিলিমিটার, এপ্রিলে ৩৭৫.৬ মিলিমিটার, মে মাসে ৫৬৯.৬ মিলিমিটার, জুনে ৮১৮.৪ মিলিমিটার, জুলাইয়ে ৮১৯.২ মিলিমিটার, আগস্টে ৬১২.৬ মিলিমিটার, সেপ্টেম্বরে ৫৩৫.৯ মিলিমিটার ও অক্টোবর মাসে ২৩৬.৯ মিলিমিটার স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা। কিন্তু সিলেটের বৃষ্টিপাতের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতিমাসে বৃষ্টিপাত স্বাভাবিকভাবে হচ্ছে না। কোনো সময় মাসের ১৫-২০ দিন বৃষ্টি নেই। আবার শেষের ১০ দিনে ঝরে। কখনো এক সপ্তাহে মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়েও বেশি বৃষ্টি হয়। এতে বন্যা পরিস্থিতিরও তৈরি হয়।
আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড করা বিগত পাঁচ বছরের সিলেটের বৃষ্টিপাতের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২০ সালে প্রাক্ মৌসুমে বৃষ্টিপাত হয়েছে ৯০৭ মিলিমিটার। আর বর্ষা মৌসুমে অর্থাৎ জুন-সেপ্টেম্বর চার মাসে দুই হাজার ৯০৬ মিলিমিটার। এর পরের বছর ২০২১ সালে সিলেটে তিন হাজার ৩০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তার মধ্যে আগাম বৃষ্টি হয়েছে ৫৬০ মিলিমিটার। ওই বছর বর্ষা মৌসুমে দুই হাজার ৪৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
‘দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে এপ্রিল-মে মাসে। এখন জুলাই মাস (বর্ষাকাল)। এই মাসে সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, বিগত পাঁচ বছরে জুলাই মাসের তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রির নিচে নামেনি। সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস।’"
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com