স্টাফ রিপোর্টার:
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সামনে ‘ককটেল’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
শনিবার (২৬ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি ইমাউল হক বলেন, রাত ১১টার পর নির্বাচন কমিশন এলাকায় ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে ওই এলাকায় থাকা পুলিশের টহল দল ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছে। সে অনুযায়ী এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com