সিলেটরবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ আটজনের বিরুদ্ধে ১২তম দিনের সাক্ষ্য আজ

admin
অক্টোবর ২৬, ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
রাজধানীর চাঁনখারপুলে জুলাই আন্দোলনের সময় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের ১২তম দিন আজ রোববার (২৬ অক্টোবর)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ ২০ নম্বর সাক্ষীর জবানবন্দি রেকর্ড করবেন।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে গত ১৬ অক্টোবর মামলার দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে তাকে জেরা করেন রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা।

গত ৯ অক্টোবর তার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তবে জবানবন্দি অসম্পূর্ণ থাকায় প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনাল ১৬ অক্টোবর অবশিষ্ট সাক্ষ্যের দিন ধার্য করে।

মামলায় বর্তমানে কারাগারে থাকা চার আসামি হলেন— শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

অন্যদিকে পলাতক চার আসামি হলেন— সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।