দোয়ারাবাজারে প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৩০৫ পিস ইয়াবাসহ রেহেনা বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হাবিবুর রহমানের স্ত্রী।
বুধবার (২৯ অক্টোবর) রাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার সুরমা ইউনিয়নের শান্তিপুর গ্রামের নিজ বসতঘর থেকে মাদক কারবারি রেহেনা বেগমকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধারকৃত ৩০৫ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ২২ হাজার টাকা। অভিযানে নেতৃত্ব দেন দোয়ারাবাজার থানার এসআই রফিজুল মিয়া ও এসআই মোখলেছুর রহমান।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। “মাদকবিরোধী অভিযানে পুলিশ সারাক্ষণ কঠোর অবস্থানে রয়েছে। তাই মাদক ব্যবসায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com