স্টাফ রিপোর্টার:
সিলেটে অপহৃত ১৪ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারী শানুর মিয়াকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশ।
অপহরণের অভিযোগে গ্রেপ্তারকৃত আসামী মো. শানুর মিয়া (৩২) জগন্নাথপুরের বালিকান্দি গ্রামের ওমর আলী ও নেহার বেগমের ছেলে।
তারা জানায়, গত ২৬ অক্টোবর সকাল ৯টার দিকে বাসা থেকে কলম কিনতে বের হয়েছিল ওই কিশোর। কিন্তু সে আর বাসায় ফিরেনি। পরদিন ২৭অক্টোবর তার পিতা কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) দায়ের (নং ২৭২৯) করেন।
এরপর কাজ শুরু করেন এসআই সৈয়দ শাফী মাহমুদ। তথ্য-প্রযুক্তির সহযোগীতায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জের কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রাম থেকে তাকে উদ্ধার এবং শানুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং ৬২/২৯/১০/২৫) দায়ের করে শানুর মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com