সিলেটবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটে ১৬ লাখ টাকার ভারতীয় গরু-মহিষ আটক

admin
অক্টোবর ৩০, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

জৈন্তাপুর সংবাদদাতা:
সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় গরু ও মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর ও গোয়াবাড়ি বিওপির দুটি পৃথক আভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় চারটি মহিষ ও দুইটি গরু আটক করা হয়। এসবের আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৭০ হাজার টাকা।

এছাড়া বুধবার (২৯ অক্টোবর) জৈন্তাপুর বিওপির একটি দল পৃথক অভিযানে আরও দুইটি ভারতীয় মহিষ আটক করে, যার আনুমানিক সিজার মূল্য চার লাখ টাকা। সব মিলিয়ে দুই অভিযানে আটটি গরু ও মহিষের মোট সিজারমূল্য প্রায় ১৫ লাখ ৭০ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।