সিলেটশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

গোয়াইনঘাটে আল-আমীন হ*ত্যা*কা*ণ্ড: নারীসহ গ্রে*প্তা*র ৬

admin
অক্টোবর ৩১, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটের গোয়াইনঘাটে যুবক আল-আমীন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় (নং ৩০/৩০/১০/২৫) ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ৫জন পুরুষ ও একজন নারী।

 

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম।

 

তারা জানান, সেনা ও পুলিশের যৌথ অভিযানে ৬জনকে গ্রেপ্তারের পাশাপাশি আসামীদের হেফাজত থেকে নগদ টাকাসহ প্রচুর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, আহারকান্দি গ্রামের মৃত রস্তুম আলীর ছেলে নুর হোসেন খোকা, তাজুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম মনা (২৭), সামসুল হকের ছেলে শাহ আলম (২৫), আবুল হোসেনের ছেলে আবিদ হোসেন (২০), নুর হোসেনের মেয়ে হোসনা বেগম (২৮), আবুল হোসেন খায়েরের ছেলে সাহাবুদ্দিন (২৪)।

 

জানা গেছে, গোয়াইনঘাটের আহারকান্দি বাজারের জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় মোস্তফা মিয়া ও নুর হোসেন পক্ষের সংঘর্ষ বাধে বুধবার (২৯ অক্টোবর) সকালে। এসময় মোস্তফা মিয়ার ছেলে আল আমিন (৩০) গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে গ্রেপ্তারকৃতদের সম্পৃক্ততা রয়েছে।