সিলেটসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জকিগঞ্জে যুবদল নেতা এনাম চিশতী গ্রেফতার

admin
নভেম্বর ৩, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

জকিগঞ্জ প্রতিনিধি :
জকিগঞ্জে মাদক মামলায় যুবদল নেতা খাজা এনামুল হাসান চিশতী (৪৩)-কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের বাসিন্দা এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় যুবদল নেতা হিসেবে পরিচিত। তার পিতা মৃত নূর আহমদ চিশতী ও মাতা নূরুননাহার চিশতী।

পুলিশ সূত্রে জানা যায়, জকিগঞ্জ সার্কেল অফিসারের নেতৃত্বে গতকাল গভীর রাতে পরিচালিত অভিযানে এনাম চিশতীকে তার বাসার পাশে একটি অফিস থেকে গ্রেফতার করা হয়।

পূর্বে দায়েরকৃত একটি মাদক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।