সিলেটবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

দোয়ারাবাজার সীমান্তে ১৪ ভারতীয় গরু আটক

admin
নভেম্বর ৫, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ বাঁশতলা বিওপি’র টহলদল চোরাই পথে আসা ১৪টি ভারতীয় গরু আটক করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে সীমান্ত পিলার ১৪৩৪/এমপি হতে ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার মৌলারপার নামক স্থান থেকে এসব গরু আটক করা হয়। আটককৃত গরুগুলোর সিজার মূল্য ১০ লাখ ৮ হাজার টাকা।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক একে এম জাকারিয়া কাদের বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধসহ সকল অবৈধ কার্যক্রম দমনে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।” আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।