সিলেটশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

কালিঘাটে জ ব্দ ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ

admin
নভেম্বর ৭, ২০২৫ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটের কালিঘাট থেকে অবৈধভাবে নিয়ে আসা ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়েছে।

 

শুক্রবার (৭ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

তিনি জানান, বৃহস্পতিবার রাত পৌণে ১০টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ কালিঘাট আমজাদ আলী রোডের পেঁয়াজপট্টিতে অভিযান চালায়।

 

এসময় কয়েকজন লোক পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রæত পালিয়ে যায়। পরে বিভিন্ন দোকানে তল্লাশী করে মোট ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয় যার বাজার মূল্য ২৫ লাখ ৬৫ হাজার টাকা।

 

এ ব্যাপারে পলাতক ও অজ্ঞাতনামাসহ মোট ১০/১১ জনকে আসামী করে কোতোয়ালী মাডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন এডিসি সাইফুল।