সিলেটWednesday , 12 November 2025
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে ট্রেন লাইনচ্যুতের পরিকল্পনা, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আটক ৫

admin
November 12, 2025 12:17 pm
Link Copied!

Manual2 Ad Code

ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা:
সিলেটে রেললাইনের স্লিপার খুলে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন সময়ে তাদের আটক করা হয়েছে। সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

আটকরা হলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার হাটুভাঙ্গা এলাকার জিল্লুর রহমানের ছেলে ও ছাত্রলীগের উপজেলার যুগ্ম-আহ্বায়ক কাবিলুর রহমান সোহেল (২৪), একই উপজেলার কায়স্থগ্রামের আব্দুল খালেকের ছেলে মুহিবুল ইসলাম কাওসার (২৭), পূর্ব ফরিদপুর (নয়বাজার) গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সায়মন আহমদ (২০), হাটুভাঙ্গা মাদরাসা এলাকার বাসিন্দা ফরিদ চৌধুরীর ছেলে সিজিল চৌধুরী (২৮) ও পশ্চিম ফরিদপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন মাহিন (২০)।

Manual5 Ad Code

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে কচুয়াবহর এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে কাবিলুর রহমান সোহেলকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে স্বীকারোক্তিতে সে জানায়- যুক্তরাষ্ট্র প্রবাসী নিউইয়র্ক যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের নির্দেশে ১৩ নভেম্বর ফেঞ্চুগঞ্জ রেললাইনের স্লিপার খুলে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হয়েছিল। সেই নাশকতা বাস্তবায়নে পরিকল্পনা করছিলেন কয়েকজন। পরে তার দেওয়া তথ্যমতে নাশকতার পরিকল্পনাকারী আরও ৪ জনকে আটক করা হয়।

Manual1 Ad Code

পুলিশ আরও জানায়, আটকের সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি স্কচটেপ, পলিথিনের মোড়ানো ৩৫০টি মারবেল, ৪টি প্লাস্টিকের বালতি ও ধানের ভুসি জব্দ করা হয়।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ফেঞ্চুগঞ্জ থানায় নাশকতা পরিকল্পনা ও চেষ্টার অভিযোগে আটক পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code
Manual8 Ad Code