সিলেটSunday , 16 November 2025
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

দুবাইয়ের আকাশে উড়বে যাত্রীবাহী ট্যাক্সি

admin
November 16, 2025 11:31 am
Link Copied!

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ভবিষৎ যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের পথে হাঁটছে সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি দেশটি চারজন যাত্রী বহন করা যাবে এমন একটি এয়ার ট্যাক্সি দুবাইয়ে সফলভাবে উড়িয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরেই জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেবে বাহনটি।

Manual2 Ad Code

দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) ট্যাক্সি ওড়ানোর বিষয়টি ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমকে জানিয়েছে। তিনি প্রকল্পটির ভূয়সী প্রশংসা করেছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক জবি এভিয়েশনের সহযোগিতায় নির্মিত এই বিমান ট্যাক্সটি মারঘাম থেকে দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল (আল মাকতুম বিমানবন্দর) পর্যন্ত উড়ে যায়। পরিবেশবান্ধব ও শব্দহীন এই এয়ার ট্যাক্সিটি চারজন যাত্রী বহন করতে পারে। সর্বোচ্চ ৩২০ কিমি/ঘণ্টা বেগে উড়তে পারবে এবং ১৬০ কিমি পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। ট্যাক্সিটি চলবে বিদ্যুতে।

Manual1 Ad Code

কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী ধাপে শহরাঞ্চলে ট্রায়াল ফ্লাইট পরিচালনা করা হবে। এরপর আগামী বছর জনসাধারণের জন্য সেবাটি চালু হবে। স্কাইপোর্টস ইনফ্রাস্ট্রাকচার ইতোমধ্যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে প্রথম এয়ার ট্যাক্সি ভার্টিপোর্ট নির্মাণ করছে। যেখানে দুটি অবতরণ প্যাড ও আধুনিক যাত্রী সুবিধা থাকবে।

Manual4 Ad Code

ক্রাউন প্রিন্স শেখ হামদান বলেন, ‘এই উদ্ভাবনগুলোর লক্ষ্য হলো পরিবহন নেটওয়ার্ককে একীভূত করা। যাতে দুবাই আরও পথচারী ও সাইকেলবান্ধব শহরে পরিণত হয় এবং শহরজীবনের মান উন্নত হয়।’

শুধু এই এয়ার ট্যাক্সিই নয়, ক্রাউন প্রিন্সকে আরও বেশ কিছু প্রকল্পে সম্পর্কে জানানো হয়েছে। এরমাঝে রয়েছে, দুবাই মেট্রোর ব্লু লাইন সম্প্রসারণ, যা ২০২৯ সালের মধ্যে নেটওয়ার্ককে ১৩১ কিমি পর্যন্ত বিস্তৃত করবে, ২২৬ কিমি নতুন রাস্তা, ১১৫টি সেতু ও সুড়ঙ্গ এবং ১১টি প্রধান করিডর। এছাড়া দেশটি শহরজুড়ে হাজার হাজার কিলোমিটার হাঁটার পথ নির্মাণের পরিকল্পনা কষছে। এসব কিছু তৈরি হলে শহরটিতে চলাচল ব্যবস্থা আরও উন্নত হবে।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code