সিলেটরবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদরে সুপ্রিমকোর্টের চিঠি

admin
নভেম্বর ১৬, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনা মোতায়েনের জন্য সেনা সদরে চিঠি পাঠিয়েছে সুপ্রিমকোর্ট।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পাঠানো এই চিঠি সম্পর্কে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে, এই মামলায় রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবারও সেনা মোতায়েন করতে চিঠি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে। সেই অনুযায়ী সেনাও মোতায়েন করা হয়েছিল সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালে।