স্টাফ রিপোর্টার:
সিলেট শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফল চ্যালেঞ্জ (পুনঃনিরীক্ষণ) করে পাস করেছেন আরও ৩১ জন। একই সাথে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন আরও সাতজন। গ্রেড পরিবর্তন হয়েছে ১২৫ জনের।
সিলেট শিক্ষাবোর্ডের প্রকাশিত পুনঃনিরীক্ষণের ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। সিলেট শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, এইচএসসি ফলালফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ১৬ হাজার ১৫ জন শিক্ষার্থী। আবেদন করা শিক্ষার্থীদের ৫৩ হাজার ৯৩৮টি খাতা পুনঃনিরীক্ষণ করে ৪৪১টি খাতার নম্বর পরিবর্তন হয়েছে। জিপিএ পরিবর্তন হয়েছে ১৪১ জন শিক্ষার্থীর। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন সাতজন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com