সিলেটরবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

‘তৌহিদী জনতা’র হামলা: আবুল সরকারের তিন সমর্থক আহত

admin
নভেম্বর ২৩, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে তৌহিদী জনতার হামলায় বাউল শিল্পী আবুল সরকারের তিন সমর্থক আহত হয়েছেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, শহরের মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে (বিজয় মেলা মাঠ) রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন বাউল আলীম, আরিফুল ও জহিরুল, যারা জেলার বিভিন্ন এলাকায় বসবাস করেন।

পুলিশ সুপার বলেন, ‘তৌহিদী জনতার একাংশের হামলায় বাউল শিল্পী আবুল সরকারের তিন সমর্থক আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ‘ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি’ করার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

কারাগারে থাকা আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পারতিল্লী এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ‘ছোট আবুল সরকার’ নামে পরিচিত।