সিলেটমঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটের আরও যেসব নেতা পেলেন বিএনপির সুখবর

admin
নভেম্বর ২৫, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেট বিভাগের আরও জন নেতাকে সুখবর দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। সোমবার (২৪ নভেম্বর) তাদের শাস্তিমূলক বহিস্কারাদেশ প্রত্যাহার করে আবারও তাদের দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সারাদেশ মোট ৬৫জন বহিস্কৃত নেতাকে তাদের আবেদনের প্রেক্ষিতে শাস্তি মওকুফ করে দলে ফিরিয়ে নেওয়া হল। এ তালিকায় সিলেট বিভাগের আছেন জন।

তাদের মধ্যে সিলেট জেলার মাত্র একজন। তিনি হলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর বিএনপির সাবেক সহপ্রচার সম্পাদক আব্দুর রকিব তুহিন।

সুখবর পেয়েছেন সুনামগঞ্জের দু’জন। তারা হলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল-মামুন ও ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল।

মৌলভীবাজার থেকে সুখবর পেয়েছেন একজন। তিনি হলেন- মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন।

হবিগঞ্জ থেকে সুখবর পেয়েছেন দু’জন। তারা হলেন নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. আব্দুল আলীম ইয়াছিন ও নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী