সিলেটবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে দলে ফিরলেন উপজেলা বিএনপির আরও দুই নেতা

admin
নভেম্বর ২৭, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটের জকিগঞ্জের দুই বিএনপি নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে এসব তথ্য জানিয়েছেন সিলেটে জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম।

 

এই দুই নেতা হলেন- জকিগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ ও পৌর বিএনপির নেতা সুলতান আহমদ।

তিনি জানান, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার দায়ে তাদেরকে দলের পদ ও প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায় থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়।

 

সম্প্রতি তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুসারে তাদেরকে ফের পদ ফিরিয়ে দেয়া হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এই সিদ্ধান্ত অনুমোদন করেন।