স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১২৮ বস্তা ভারতীয় জিরাসহ দুই যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় রবিবার (৩০ নভেম্বর) গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এরআগে শনিবার (২৯ নভেম্বর) মহানগর গোয়েন্দা পুলিশ শাহপরাণ থানাধীন দাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, জৈন্তাপুর থানাধীন কমলাবাড়ী, নিজপাট গ্রামের আব্দুন নুরের ছেলে আব্দুল হাসান (৩০) ও গোয়াইনঘাট থানাধীন লাফলাউট গ্রামের আব্দুল বারীর ছেলে পারভেজ আহমদ (২৭)।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, ভারতীয় জিরাসহ দুই যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। উদ্ধারকৃত জিরার বাজার মূল্য প্রায় ৩০ লাখ ৭২ হাজার টাকা। এসময় জিরা বহনকারী ট্রাক (সিলেট-ট-১১-০৭০২) আটক করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com