স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানীনগরের নিজ করুয়া গ্রামের গোয়াল ঘর থেকে বাচ্চু মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি করুয়া গ্রামের মৃত আবু সুফিয়ানের ছেলে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, গোয়াল ঘরের তীরের সাথে বাচ্চু মিয়ার মরদেহ ঝুলে থাকতে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। তার গলায় ফাঁস লাগানো ছিলো। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com