স্টাফ রিপোর্টার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বনানীতে হোটেল সারিনায় সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আমীর খসরু বলেন, ‘তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে।’ তারেক রহমানই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নেতৃত্ব দেবেন বলেও দাবি করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘তিনি যেকোনো সময় ফিরবেন। যারা না আসার গুঞ্জন ছড়ায় তারা ছড়াবেই।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com