সিলেটThursday , 11 December 2025
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

যে কারণে মাসুম-রায়হান পাকড়াও

admin
December 11, 2025 12:46 pm
Link Copied!

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃতদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বিমানবন্দর থানা পুলিশ।

এরআগে বুধবার (১০ ডিসেম্বর) রাতে বিমানবন্দর থানাধীন ধোপগুল এলাকায় চেকপোস্ট বসিয়ে সিলেটগামী একটি সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১১-২৯১৮) তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরণের ভারতীয় কসমেটিকস জব্দ করে পুলিশ। জব্দকৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় ১ লাখ ২৬ হাজার ৪৫০ টাকা।

Manual7 Ad Code

গ্রেফতারকৃতরা হচ্ছে, জৈন্তাপুরের থানার ৫ নং ফতেপুর ইউনিয়নের শ্যামপুর দলইপাড়া গ্রামের কুতুব শিকদারের ছেলে মাসুম শিকদার (৩০) ও একই ইউনিয়নের ফতেপুর ইসলাম নগর গ্রামের মৃত মরম আলীর ছেলে রায়হান (২৫)।

Manual2 Ad Code

এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে ২৭৯ বোতল অলিভ ওয়েল, ৯০ বোতল বডি লোশন রয়েছে। এসময় একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code