সিলেটবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন

admin
ডিসেম্বর ১১, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (রোববার) ভোটগ্রহণের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এই তফসিল ঘোষণা করেছেন।

জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা-কালো। আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি।

দেশের ইতিহাসে এই প্রথম গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (রোববার) ভোটগ্রহণের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।