সিলেটবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিজিবির অভিযানে ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

admin
ডিসেম্বর ১১, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তের যাদুকাটা নদী থেকে ২টি বারকি নৌকাসহ ১৫৭৫ কেজি ভারতীয় পেঁয়াজ ও ১০০ কেজি ভারতীয় চিনি জব্দ করেছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, বুধবার ভোর রাতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় সীমান্তের যাদুকাটা নদী থেকে বারকি নৌকাসহ ও ভারতীয় এসব পণ্য জব্দ করে।

জব্দকৃত ভারতীয় পণ্যের মূল্য ২ লাখ ৭১ হাজার টাকা। ভারতীয় পণ্য জব্দ করা করা সম্ভব হলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, লাউড়েরগড় সীমান্তের যাদুকাটা নদী থেকে ২টি বারকি নৌকাসহ ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্য শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে।