সিলেটSunday , 14 December 2025
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

কোম্পানীগঞ্জ থেকে ছাত্রলীগ-শ্রমিকলীগের দু’জন গ্রেপ্তার

admin
December 14, 2025 6:12 pm
Link Copied!

Manual2 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও শ্রমিকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টায় দিকে উপজেলার ভোলাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ।

Manual2 Ad Code

পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খানের নেতৃত্বে এবং ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার ও উপ-পরিদর্শক নাজমুল হক মামুনসহ সঙ্গীয়ফোর্সের সহযোগিতায় অপারেশন ডেভিল হান্ট ফেস-২ পরিচালিত হয়।

Manual8 Ad Code

অভিযানে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল আহমদ ও পশ্চিম ইসলামপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলীকে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট ফেস-২’-এর অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। তাদেরকে ২০২৪ সালের বৈষম্য বিরোধী মামলায় আটক করা হয়েছে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ডেভিল হান্ট ফেজ-২ অপারেশন চলমান থাকবে।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code