সিলেটMonday , 15 December 2025
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের

admin
December 15, 2025 11:18 am
Link Copied!

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
শরিফ ওসমান হাদি’র উপর হামলার ঘটনায় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার (১৪ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

Manual2 Ad Code

তিনি জানান, সোমবার শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী ও দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ভারতপন্থী কাউকে এতে আমন্ত্রণ জানানো হয়নি।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে। মঞ্চের কর্মী ও হাদির পরিবার মিলে প্রায় অর্ধকোটি টাকা ধার করে এই ব্যবস্থা করেছেন এবং এখন পর্যন্ত সরকারের কোনো সহায়তা নেননি। চিকিৎসকদের মতে, পরিবার বা রাষ্ট্র চাইলে তাকে বিদেশে নেওয়া সম্ভব।

Manual4 Ad Code

আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, হাদি দীর্ঘদিন ধরেই হত্যাহুমকির কথা জানিয়ে আসছিলেন এবং এ বিষয়ে জিডিওও করা হয়েছিল। হামলার পর এখন পর্যন্ত যেসব সন্দেহভাজন শনাক্ত হয়েছে, তা ইনকিলাব মঞ্চ নিজ উদ্যোগে করেছে—গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

Manual2 Ad Code

কেন্দ্রীয় শহীদ মিনারে আজ এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগ দেবে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল।

এর আগে শনিবার,ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

Manual3 Ad Code

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত নেয় দলগুলো। সেসময় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Manual1 Ad Code
Manual5 Ad Code