স্টাফ রিপোর্টার:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে তাসনিম জারা ও তাজনূভা জাবীনের পদত্যাগ নিয়ে কথা বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, কেউ দলে থাকবে কি না বা নির্বাচন করবে কি না, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।
জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়টি জানাতে আজ রোববার রাতে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন নাহিদ ইসলাম।
জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতা নিয়ে দুই নারীনেত্রীর পদত্যাগ ও বেশ কয়েকজন নেতার আপত্তি দলে ভাঙন আনছে কি না, সেই প্রশ্ন করেন একজন সাংবাদিক। জবাবে নাহিদ ইসলাম বলেন, তাঁরা তাদের দলের নির্বাহী ‘বডির’ (পরিষদ) সঙ্গে আলোচনা করে, সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে জোটের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com