সিলেটসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে বাড়ছে অস্ত্রের ঝনঝনানি

admin
জানুয়ারি ১৯, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে আসতে শুরু করেছে অবৈধ অস্ত্র। এসব আগ্নেয়াস্ত্র ভাবিয়ে তুলছে আইনশৃঙ্খলা বাহিনীকে। শুধু আগ্নেয়াস্ত্র নয় ইতোমধ্যে বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে চেকপোস্টে তল্লাশিকালে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ভারতীয় ৪টি ক্যামো রংয়ের নতুন এয়ারগান ও ৬টি কালো রংয়ের নতুন এয়ারগান।

সোমবার (১৯ জানুয়ারি) ভোরে জৈন্তাপুরের ফতেপুর ইউনিয়নের অন্তর্গত পাখিটেকি করিচার ব্রীজের উত্তর পাশে চেকপোষ্ট স্থাপন করে তল্লাশীকালে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভোরে ১টি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল যোগে দু’জন লোক চেকপোষ্টের সামনে আসলে এ গাড়িটি থামানোর জন্য সংকেত প্রদান করে পুলিশ। এসময় মোটরসাইকেলসহ ১টি সাদা প্লাষ্টিকের বস্তা ফেলে আরোহীরা দৌড়ে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ভারতীয় ৪টি ক্যামো রংয়ের নতুন এয়ারগান ও ৬টি কালো রংয়ের নতুন এয়ারগান এবং ১টি পুরাতন সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

এ সংক্রান্তে জৈন্তাপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

এদিকে র‌্যাব জানায়, রবিবার (১৮ জানুয়ারি) রাতে চিকনাগুল এলাকার একটি চা বাগানের ভেতর থেকে ব্যাপক তল্লাশি চালিয়ে ২ এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে সাধারণ ডায়রির মাধ্যমে এয়ারগানগুলো জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সোমবার (১৯ জানুয়ারি) পর্যন্ত র‌্যাবের অভিযানে ৩৬টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ম্যাগাজিন-০৫টি, ৬৩৩০ গ্রাম বিস্ফোরক, ৩৮টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ৬৩টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব।