দোয়ারাবাজার প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে চালকের অসতর্কতায় মাটি পরিবহনকারী ট্রাক্টর চাপায় প্রাণ গেল ৫ বছরের শিশু তাজুল ইসলামের। সোমবার (১৯ জানুয়ারি) বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নছরনগর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত তাজুল ইসলাম ওই গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার বিকালে খোলা মাঠে খেলা করছিল শিশু তাজুল ইসলাম। এ সময় চালক মোবাইল ফোনে কথা বলার সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু তাজুল। তাৎক্ষণিক ঘাতক চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় তিনটি ট্রাক্টর ও একটি ফেলুটা আটক করেন স্থানীয়রা।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com