সিলেটবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে লাখো জনতার ঢল

admin
জানুয়ারি ২২, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট অফিস :
সিলেটে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রথম নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।

জনসভাস্থল কানায় কানায় পূর্ণ। ভোর থেকে বিএনপি নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে শুরু করেন। সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে নেতাকর্মীরা মাঠে পৌঁছাচ্ছেন। সব মিছিলের গন্তব্য আলিয়া মাদ্রাসা মাঠ।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টায় তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অবতরণ করেন। এরপর তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে রাত ১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার বিরাহিমপুরে তার শ্বশুরবাড়িতে যান।

বিরাহিমপুরে আয়োজিত সংক্ষিপ্ত নির্বাচনি গণসংযোগে তিনি হাজারো মানুষের উপস্থিতিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।