সিলেটরবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

‘পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে ১ লাখ দর্শকের মাঠে উগান্ডার বিপক্ষে খেলবে ভারত’

admin
জানুয়ারি ২৫, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
আবারও পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করার আহ্বান জানালেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। বাংলাদেশের পর পাকিস্তানও না খেললেও বিশ্বকাপের মান নেমে যাবে বলে মনে করেন তিনি।

বাংলাদেশ নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলবে না জানানোর পর আইসিসি স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে। বিশ্বকাপে জায়গা করে নিতে না পারা দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাংকিংধারী (১৪) হওয়ায় স্কটিশদের বাছাই করার কথা জানিয়েছে আইসিসি।

এ দিকে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে বলে গুঞ্জন রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, বিদেশ সফরে থাকা প্রধানমন্ত্রী দেশে ফিরলে সিদ্ধান্ত নেওয়া হবে।

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রশিদ লতিফ
অবশ্য আরও কয়েক দিন আগে থেকেই পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করার আহ্বান জানিয়েছেন রশিদ লতিফ। শনিবার (২৪ জানুয়ারি) ‘কট বিহাইন্ড’ নামের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘যদি পাকিস্তান না যায়, তবে সবকিছু ওলট-পালট হয়ে যাবে। এটি আর বিশ্বকাপ হিসেবে টিকে থাকবে না। ভারত বনাম অস্ট্রেলিয়ার মতো ম্যাচ হতে পারে, কিন্তু বিশ্বকাপের মান নষ্ট হয়ে যাবে। বিশ্বকাপ শেষ হয়ে যাবে।’

পাশাপাশি এক্স পোস্টেও বিষয়টি নিয়ে লিখেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করলে সর্বোচ্চ র‍্যাংকিংধারী হিসেবে ২১ নম্বরে থাকা উগান্ডা টুর্নামেন্টে খেলবে উল্লেখ করে রশিদ লিখেছেন, ‘যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে, তবে তাদের পরিবর্তে উগান্ডা খেলবে এবং ভারত বনাম উগান্ডার ম্যাচটি আহমেদাবাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যার ধারণক্ষমতা ১,৩২,০০০।’

সূচি অনুযায়ী ‘এ’ গ্রুপে থাকা ভারত-পাকিস্তান আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় মুখোমুখি হওয়ার কথা। গত বছর ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে না যাওয়ার পর আইসিসি টুর্নামেন্ট নিয়ে দুই দেশের মধ্যে যে সমঝোতা হয়, সেটির প্রেক্ষিতে পাকিস্তানের টি-টুয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ শ্রীলঙ্কায় রাখা হয়েছে।