সিলেটশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে কবরস্থানে মিলেছে গু*লিসহ বিদেশী এয়ারগান

admin
জানুয়ারি ৩১, ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটে এবার কবরস্থানে মিলেছে গুলিসহ একটি বিদেশী এয়ারগান। সেটি উদ্ধার করেছে র‌্যাব-৯ সদস্যরা।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেটের লাক্কাতুরা চা বাগানের গলফ ক্লাবের পাশের গোরস্তান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৭০টি গুলিসহ বিদেশী এয়ারগানটি  উদ্ধার করা হয়।

এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

 

এ ব্যাপারে একটি জিডি দায়ের করে উদ্ধারকৃত আলামতগুলো সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুরিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।