সিলেটমঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

‘আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো- এই দিন শেষ’

admin
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি জামায়াতের ফেসবুক পেজ থেকে নেওয়া। ছলে-বলে কৌশলে আমাদের জিততেই হবে-এমন ধারণা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো এই দিন শেষ। চব্বিশের যুবকেরা ঘুমিয়ে পড়েনি, জেগে আছে। তারা নিজ ভোটের পাহারা যেমন দিবে, অন্যের ভোটের পাহারাও দিবে। কোন দুর্বৃত্ত আর কারও ভোটে হাত দিতে পারবে না।’

সে সময় জনগণের কিসমতকে যারা হাইজ্যাক করেছে তাদের আর সুযোগ না দেয়ার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি বলেন, ‘চব্বিশের তরুণরা পরিবর্তন চেয়েছে। ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে এই পরিবর্তনের সূচনা হবে। আমরা সকল ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে দেশটাকে ফুলের বাগানের মতো করে সাজাতে চাই।’

ভোট প্রার্থনা করে জামায়াত আমীর বলেন, ‘চাঁদাবাজ, মামলাবাজ এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে আপনাদের পবিত্র আমানত ভোট আমাদের দিন। আমরা কথা দিচ্ছি সবকিছু দিয়ে আপনাদের আস্থার প্রতিদান দেবো। যুবকদের হাতকে শিক্ষা-প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী করবো। সকলের যোগ্যতা অনুযায়ী সম্মানের কাজ তুলে দেওয়া হবে। বেকার ভাতা নয়, মর্যাদার সাথে সঙ্গতি রেখে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

প্রশাসনের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন,‘আপনারা দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। জাতি আপনাদের জন্য দোয়া করবে। আঠারো কোটি মানুষ আপানাদের পাশে থাকবে। আপনারা কারও কোনো ডান-বাম কথা শুনবেন না। আমরা কারও কাছে কোনো আনুকূল্য চাইনা। কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে আসলে আমরা ছেড়ে দেব না।’