সিলেটTuesday , 3 February 2026
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ

admin
February 3, 2026 1:43 pm
Link Copied!

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। হবিগঞ্জের বানিয়াচং থানাধীন এলাকার এ ঘটনা ঘটে। ধর্ষেণর অভিযোগে বানিয়াচং থানায় মামলা করেন কিশোরীর পিতা। এরপর থেকে আত্মগোপনে চলে যান শিহাব উদ্দিন (২২) নামের ওই যুবক। সোমবার (২ জানুয়ারি) রাতে র‌্যাব গোপন তথ্যের ভিত্তিতে শিহাবকে নরসিংদী জেলার শিবপুর থানাধীন নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা গ্রেফতার করে। গ্রেফতার হওয়া শিহাব হবিগঞ্জের বানিয়াচং থানাধীন দুমারগাঁও গ্রামের জারু মিয়ার ছেলে।

Manual2 Ad Code

র‌্যাব জানায়, শিহাব ভিকটিমের প্রতিবেশী হওয়ায় প্রায় সময়ই বাড়িতে যাওয়া আসা করত। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই ধারাবাহিকতায় গত বছরের ২ নভেম্বর রাতে কিশোরীর বাড়ির লোকজন না থাকায় কিশোরীর শয়ন কক্ষে ঢুকে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরের দিন ৩ নভেম্বর রাতে গ্রেফতার হওয়া শিহাব আবারও কিশোরীর শয়ন কক্ষে যায়। সেখানে অবস্থানকালীন সময়ে পুরুষের উপস্থিতি টের পেয়ে কিশোরীর পিতা ও মাতা কিশোরীর শয়ন কক্ষে গিয়ে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে শিহাবকে আটক করেন।

Manual6 Ad Code

অতঃপর স্থানীয় মেম্বার, গণ্যমান ব্যক্তি ও বিবাদীর পিতা-মাতার উপস্থিতিতে পরদিন সকালে বিষয়টি সমাধানের জন্য শিহাবকে কিশোরীর বাড়িতে রেখে তারা চলে যান। গভীর রাতে শিহাব প্রসাব করার কথা বলে ঘর হতে বাহির হয়ে সকলের অগোচরে পালিয়ে যায়। এরপর কিশোরীর পিতা থানায় নারী ও শিশু আইনে মামলা দায়ের করেন।

Manual1 Ad Code
Manual6 Ad Code