কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট উপজেলার মুক্তাপুর গ্রামে চাঞ্চল্যকর ইসমাইল আহমদ (১৯) হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কানাইঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নূর আলমের দিকনির্দেশনায় এবং কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মূল আসামি ইসলাম উদ্দিন (২২), লোকমান হোসাইন (২৫) ও জয়নাল আবেদীন (৫৫)। তারা তিনজনই মুক্তাপুর গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য, বাড়ির সীমানায় মাটি ফেলা নিয়ে বিরোধের জেরে গত বুধবার (৪ ফেব্রুয়ারি) বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হন মো. হারিছ উদ্দিনের ছেলে ইসমাইল আহমদ। এ ঘটনায় নিহতের পরিবার কানাইঘাট থানায় একটি হত্যা মামলা (নং–০২/০৫/০২/২০২৬) দায়ের করে।
গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com