সিলেটশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

শয়নকক্ষ থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র

admin
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

নবীগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে টিটু দাস (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।  শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টিটু দাস ওই গ্রামের মৃত নরেশ দাসের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, টিটু দাস দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন ভোরে পরিবারের অগোচরে নিজের শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অসুস্থতার কারণেই তিনি এমন চরম পথ বেছে নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের হাসপাতালে পাঠানো হয়েছে।