সিলেটসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ব*হি*স্কা*র

admin
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বহিস্কৃত বিএনপি নেতা ও সিলেট-৫ আসনের স্বতন্ত্র সংসদসদস্য পদপ্রার্থী মামুনুর রশীদ ওরফে চাকসু মামুনেরপক্ষেকাজ করায় বহিস্কার হলেন আরেক নেতা।

 

তিনি জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিস্কারাদেশ দেওয়া হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

বহিস্কারাদেশে উল্লেখ করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। তবে স্থানীয় নেতাদের সাথে আলাপে জানা যায়, বিএনপি জোট মনোনীত প্রার্থী জমিয়তের সভাপতি মাওলান উবায়দুল্লাহ ফারুকের পক্ষে কাজ না করে শফিক চাকসু মামুনের পক্ষে কাজ করছিলেন।

বিষয়টির প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে এমন কঠোর সিদ্ধান্ত।