প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ৭:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ণ
সিলেটের মিরাবাজারে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে আ*ট*ক ৩
স্টাফ রিপোর্টার:
সিলেটের মিরাবাজার শাহজালাল জামেয়া ইসলামিয়া ভোটকেন্দ্রে প্রবেশের সময় তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রæয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে মিরাবাজারের শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিন যুবককে প্রবেশ করতে দেখে এলাকারবাসীর সন্দেহ হয়। তারা প্রিসাইডিং অফিসারের কাছে এদের পরিচয় জানতে চাইলে তিনি জানান তারা আনসার সদস্য। তবে তারা চ্যালেঞ্জ করলে তিন যুবকই জানান, তারা পর্যবেক্ষক।
রাতে কেন্দ্রে কেন, এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেন।
কোতোয়ালী থানাপুলিশের একদল সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদের জন্য ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ তাৎক্ষনিক তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক সিলেট কণ্ঠ, রেজি নং: সিল/১৪১